advertisement

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলের স্মার্টফোন
ফটো কার্ড প্রিন্ট

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে।

উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১ কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১ পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, বাস্তবায়ন ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, বাস্তবায়ন ১ ডিসেম্বর থেকে রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
advertisement

৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব

৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব

স্মৃতিবিজড়িত এক পুরোনো দ্বীপপুঞ্জে নতুন করে ভ্রমণ করার পেছনে কী কারণ থাকতে পারে, যেখানে পৃথিবীর কত অচেনা জায়গা এখনো দেখা বাকি? প্রশ্নটি অন্য কেউ আমাকে করেনি। এটি আমার নিজেরই প্রশ্ন।নাড়ির টানে মানুষ বাড়ি ফিরে যায়। নতুন কিছু দেখতে মানুষ নতুন জায়গায় ভ্রমণ করে। আবার কর্মের সুবাদে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার ছুটে যায়।

কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি একটু অন্য রকম।আবহাওয়ার কারণে বছরের এই সময় সুইডেন যখন অন্ধকারের জগতে প্রবেশ করছে, তখন একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে বৃষ্টি, ঝড়, তার ওপর তুষারপাত। কোনো কিছুতেই যেন মন বসে না।

ঠিক তখনই আমাদের মতো অনেক মানুষ একটু সুন্দর পরিবেশ, রোদ, উষ্ণতা ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।আজ আমি এবং আমার সহধর্মিণী চলে এসেছি ক্যানারি দ্বীপপুঞ্জে।এখানে এসে ঘুরে দেখছি পালাইয়া দেল ইংলেস, মাসপালোমাস, পুয়ের্তো দে মোগান এবং পুয়ের্তো রিকো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ
বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১২টি অকেজো উড়োজাহাজ পড়ে রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এ তিনটি এয়ারলাইনসই এখন বন্ধ।বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি একটি হিসাব বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।

গত আগস্ট পর্যন্ত বিবরণীটি তৈরি করা হয়েছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক।হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা।

এর মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা।জবাব দিচ্ছে না বিমান বেবিচকের পাওনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১
ব্যস্ত মহাসড়কে দুর্ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। কায়রো, মিসর, ২৫ নভেম্বর ২০২৬

মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরের কেন্দ্রস্থলের উত্তরে ওয়াররাক এলাকায় রিং রোডের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আগুনের বিশাল শিখা আর কালো ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গাড়িও আগুনে পুড়েছে।কীভাবে এ ভয়াবহ আগুন লেগেছে, সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি।

তবে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়ির ওপর পেট্রল ছড়িয়ে পড়েছিল।স্থানীয় সরকারি কৌঁসুলি তদন্ত শুরু করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন