advertisement

অবৈধভাবে পদোন্নতি-সরকারি বাড়ি ভোগ, খায়রুল বশারের দুই রিট খারিজ

ফটো কার্ড প্রিন্ট
জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বশারের উপসচিব পদে পদোন্নতির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লক্ষ্মীপুরে পার্কিং করা বাসে আগুন লক্ষ্মীপুরে পার্কিং করা বাসে আগুন ছয় মাসের চাহিদার জ্বালানি তেল কিনছে সরকার ছয় মাসের চাহিদার জ্বালানি তেল কিনছে সরকার সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে ফের স্থিতিশীল সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে ফের স্থিতিশীল ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৯ জন গ্রেফতার ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৯ জন গ্রেফতার ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
advertisement

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন শিক্ষার্থীরা। সভা শেষে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় তাঁরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’গতকাল রাতে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও
আর্লিং হলান্ড

নিজের নামটা মানুষের কাছে পরিচয়ের সবচেয়ে বড় অবলম্বন। কিন্তু নিজের নামের ওপরই যদি অন্য কেউ মালিকানা দাবি করে বসেন, তখন কেমন লাগে? এর উত্তর দিতে পারবেন আর্লিং হলান্ড।ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারকে নিয়ে ফুটবল–দুনিয়ায় আলোচনা কম হয় না। গোলের পর গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কিন্তু এবার মাঠের বাইরের এক অদ্ভুত ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন হলান্ড।

নিজের পদবি ‘হলান্ড’ বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পেতে তাঁকে লড়তে হচ্ছে এক পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে!ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে একটি ব্র্যান্ড চালু করার পরিকল্পনা থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর আগেই নামটি নিজের করে নিয়েছেন পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান। তাঁর নাম মাইকেল ওয়াঁস।

শুধু একটি বা দুটি পণ্যের জন্য নয়, ওয়াঁস ইউরোপীয় ইউনিয়নে ‘হলান্ড’ নামটি নিবন্ধন করেছিলেন ১৬টি পণ্যশ্রেণিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিকিৎসক নাকি আলেম: কার পরামর্শ আগে, সীমানা কোথায় 

চিকিৎসক নাকি আলেম: কার পরামর্শ আগে, সীমানা কোথায় 
চিকিৎসক ও আলেম—উভয়েরই কাজের নিজস্ব সীমানা রয়েছে

অসুস্থ হলে রোজা রাখা যাবে কি না, আধুনিক কোনো চিকিৎসা বা টিকা নেওয়া শরিয়তসম্মত কি না, কিংবা নতুন কোনো সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে ইবাদত ও জনজীবনের নিয়ম কী হবে—এমন নানা প্রশ্নে ধর্মপ্রাণ মানুষেরা প্রায়ই দ্বিধায় পড়েন।অনেক সময় দেখা যায়, একই চিকিৎসাগত বিষয়ে কয়েক বছরের ব্যবধানে—কখনো বা কয়েক মাসের মধ্যেই—আলেমদের ফতোয়া বা ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসে। এতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

অনেকেই তখন ভাবেন, ধর্মীয় বিধান বুঝি দোদুল্যমান বা অস্থির!কিন্তু প্রকৃতপক্ষে, অধিকাংশ ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতি বা দলিলের কোনো পরিবর্তন হয় না; বরং যে চিকিৎসাগত বাস্তবতার ওপর ভিত্তি করে বিধানটি দেওয়া হয়েছিল, সেই বাস্তবতায় পরিবর্তন আসে।আধুনিক চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত নতুন গবেষণার মধ্য দিয়ে এগোয়।

হয়তো আগে কোনো ওষুধ বা চিকিৎসাপদ্ধতিকে নিরাপদ মনে করা হয়েছিল, পরে গবেষণায় দেখা গেল তা শরীরের জন্য ক্ষতিকর।আবার কোনো রোগকে আগে কম সংক্রামক ভাবা হলেও পরে তা মারাত্মক ছোঁয়াচে প্রমাণিত হলো।এ কারণেই চিকিৎসাসংক্রান্ত যেকোনো নতুন সংকটে একজন মুফতির কাজ ‘কী বিধান হবে?’—এই প্রশ্ন দিয়ে শুরু হয় না; বরং তার আগের প্রশ্ন দিয়ে শুরু হয়—‘প্রকৃতপক্ষে কী ঘটেছে?’একজন চিকিৎসক রোগের ভয়াবহতা, রোজা রাখলে রোগীর শারীরিক ঝুঁকি কিংবা চিকিৎসার কার্যকারিতা বর্ণনা করবেন; কিন্তু বিষয়টি হালাল নাকি হারাম—সেই ধর্মীয় সিদ্ধান্ত দেও...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন