advertisement

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন শিক্ষার্থীরা। সভা শেষে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় তাঁরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’গতকাল রাতে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চিকিৎসক নাকি আলেম: কার পরামর্শ আগে, সীমানা কোথায়  চিকিৎসক নাকি আলেম: কার পরামর্শ আগে, সীমানা কোথায়  গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ এসএসসি-এইচএসসি-স্নাতক পাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ৩০ নভেম্বর থেকে এসএসসি-এইচএসসি-স্নাতক পাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ৩০ নভেম্বর থেকে রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক
advertisement

চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করছিলেন কনা আক্তার, আনসারের হাতে ধরা

রাত ৩টার দিকে আনসার সদস্যরা টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় একজন নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরির সুযোগ দিচ্ছে এসিআই, কর্মস্থল ঢাকা

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ‘সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিচ্ছেদের চার বছর পর পিটিয়ে মারলেন স্ত্রী-শ্যালক

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন