অসুস্থ হলে রোজা রাখা যাবে কি না, আধুনিক কোনো চিকিৎসা বা টিকা নেওয়া শরিয়তসম্মত কি না, কিংবা নতুন কোনো সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে ইবাদত ও জনজীবনের নিয়ম কী হবে—এমন নানা প্রশ্নে ধর্মপ্রাণ মানুষেরা প্রায়ই দ্বিধায় পড়েন।অনেক সময় দেখা যায়, একই চিকিৎসাগত বিষয়ে কয়েক বছরের ব্যবধানে—কখনো বা কয়েক মাসের মধ্যেই—আলেমদের ফতোয়া বা ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসে। এতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
অনেকেই তখন ভাবেন, ধর্মীয় বিধান বুঝি দোদুল্যমান বা অস্থির!কিন্তু প্রকৃতপক্ষে, অধিকাংশ ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতি বা দলিলের কোনো পরিবর্তন হয় না; বরং যে চিকিৎসাগত বাস্তবতার ওপর ভিত্তি করে বিধানটি দেওয়া হয়েছিল, সেই বাস্তবতায় পরিবর্তন আসে।আধুনিক চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত নতুন গবেষণার মধ্য দিয়ে এগোয়।
হয়তো আগে কোনো ওষুধ বা চিকিৎসাপদ্ধতিকে নিরাপদ মনে করা হয়েছিল, পরে গবেষণায় দেখা গেল তা শরীরের জন্য ক্ষতিকর।আবার কোনো রোগকে আগে কম সংক্রামক ভাবা হলেও পরে তা মারাত্মক ছোঁয়াচে প্রমাণিত হলো।এ কারণেই চিকিৎসাসংক্রান্ত যেকোনো নতুন সংকটে একজন মুফতির কাজ ‘কী বিধান হবে?’—এই প্রশ্ন দিয়ে শুরু হয় না; বরং তার আগের প্রশ্ন দিয়ে শুরু হয়—‘প্রকৃতপক্ষে কী ঘটেছে?’একজন চিকিৎসক রোগের ভয়াবহতা, রোজা রাখলে রোগীর শারীরিক ঝুঁকি কিংবা চিকিৎসার কার্যকারিতা বর্ণনা করবেন; কিন্তু বিষয়টি হালাল নাকি হারাম—সেই ধর্মীয় সিদ্ধান্ত দেও...
সূত্র: প্রথম আলো

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
এসএসসি-এইচএসসি-স্নাতক পাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ৩০ নভেম্বর থেকে
রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে
ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন