advertisement

থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের

থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের
আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। আজ বিকেলে তোলা
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তাঁর ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তাঁরা। সম্প্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁরা সফল হননি। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছিল।

পরে তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তাঁর দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

তাঁকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজ চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’ সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’
advertisement

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল আকিজ এগ্রো ফিড

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল আকিজ এগ্রো ফিড
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ
কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কারাগারের জেল সুপারের বাসভবনের পাশে কারারক্ষীদের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ
জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছে দেশের ফুটবল। শুক্রবার থেকে আবার শুরু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন