advertisement

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার
ফটো কার্ড প্রিন্ট

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্য দিয়েই নির্বাচনে অংশ নেওয়া বিবিধ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার স্থাপনের বিষয়টি উল্লেখ করেছে এবং এর পর থেকেই এ আলোচনার সূত্রপাত। এ আলোচনার প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো উপায় নেই।

কেননা, বিশ্বব্যাংকের ২০২৫–এ পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬৫ শতাংশ, যা পূর্বের তুলনায় কমেছে।

২০২৩ সনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যানুযায়ী, ২০১০ থেকেই শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিন্মমুখী আর এর পেছনে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম নারীর দ্বৈত ভূমিকা পালন।আমেরিকান সমাজবিজ্ঞানী আর্লি রাসেল হশচাইল্ড তাঁর ‘দ্য সেকেন্ড শিফট’ বইয়ে একজন নারী তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বাড়ি ফিরে সন্তান পালনসহ বাড়ির অন্যান্য যে দায়িত্ব পালন করেন, তা উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ ‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা
advertisement

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
অ্যাকারম্যান ও তাঁর ছেলে

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের বাবারা মাঠে করেছেন দুর্দান্ত কিছু।ক্রিকেটে বাবাদের সাফল্য উদ্‌যাপনের এমন দৃশ্য নতুন কিছু নয়।

তবে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক টেস্ট দলকে দেখলে মনে হবে, গ্যালারিতে শিশুদের উপস্থিতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দলের একটা বড় অংশের জীবনেই নতুন এই অধ্যায় যোগ হয়েছে। কেউ সদ্য বাবা হয়েছেন, কারও সন্তান একটু বড় হচ্ছে, কারও পরিবারে আবার নতুন অতিথি আসার অপেক্ষা।আনরিখ নর্কিয়ারই যেমন তিন সন্তান, যার দুজন আবার যমজ। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, সাইমন হারমার, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজেরও সন্তান আছে।

ডেন প্যাটারসনের দুই সন্তান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
মারা যাওয়া মঞ্জু দেব

হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব।

রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।বিপ্লব বলেন, ‘দিদি ফোন করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। এসে দেখি, মা আর নাই।’মায়ের এমন আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

কয়েক ঘণ্টা আগেও যিনি ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন, সেই মা যে আর নেই, তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়েছে তাঁদের।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল এসেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক

ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দুই বরেণ্য নজরুলসংগীতশিল্পী জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমীন মুশতারী

কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নিয়েছিলেন শত শত মানুষ। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে এমনই এক উৎসবমুখর পরিবেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব।

শুধু জয়পুরহাট নয়, আশপাশের জেলা থেকেও হাজারো মানুষ এসেছিলেন অনুষ্ঠানটি দেখতে। আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’র বয়স এখন ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে বদলে গেছে বিনোদনের মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাস। টেলিভিশনের পাশাপাশি বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব, ফেসবুক ও ওটিটি প্ল্যাটফর্ম।

এত পরিবর্তনের মধ্যেও দেশের কোনো জনপদে ‘ইত্যাদি’ ধারণের খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, জয়পুরহাটেও তার ব্যতিক্রম হয়নি।একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমসপ্তদশ শতাব্দীর দিঘির পাড়ে ‘ইত্যাদি’নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যেতে শুরু করে ‘ইত্যাদি’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন