নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না।
অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ।
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক।
সূত্র: প্রথম আলো

দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল
বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার
অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত
সোনার দাম বাড়ল হাজার টাকা,
ভরি এখনো ২ লাখের নিচে
পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন