advertisement

বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ

বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ
সম্পাদকীয়
ফটো কার্ড প্রিন্ট

ইচ্ছাশক্তি ও সৃজনশীলতা থাকলে সামান্য পুঁজি দিয়েও যে প্রান্তিক মানুষের জীবনে বড় পরিবর্তন আনা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের পাঁচ শিক্ষার্থী।

কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির নিম্নবিত্ত নারীদের ঘিরে তাঁদের গড়ে তোলা উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ কেবল কিছু পরিবারের অভাবই দূর করছে না, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর অনেকেরই সেলাইয়ের দক্ষতা ও কাজের আগ্রহ থাকলেও উপার্জনের কোনো সুযোগ ছিল না।

২০২৪ সালের নভেম্বরে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে পাঁচ তরুণ শিক্ষার্থী—আবির মাহমুদ মুনতাহির, ইমরান হোসেন, বীথি আক্তার, মো. সিয়াম ও নন্দিনী তিথি—সেই নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ আটক বাংলাদেশিদের দিকে নজর দিন আটক বাংলাদেশিদের দিকে নজর দিন বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার ৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তা ৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তা বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে
advertisement

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা আদালতের সাবেক জিপি গ্রেফতার

পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’
চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রে

পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ভুগতে ভুগতে বিশালদেহী বিগ জিম (ম্যাক সোয়াইন) হঠাৎ তাঁর সঙ্গী দ্য লিটল ট্র্যাম্পকে (চ্যাপলিন) দেখে বিভ্রমে পড়ে যান।

তাঁর চোখে চ্যাপলিন আর মানুষ থাকেন না, বদলে যান বিশাল মোটাতাজা মুরগিতে! ক্ষুধার্ত জিম, ট্র্যাম্পের পেছনে ধাওয়া করেন, যেন হাতে পেলেই কড়াইয়ে চড়াবেন। তারপর চাকুমচুকুম করে খেয়ে নেবেন।মজার ব্যাপার হলো, আজকের দিনে যখন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম পড়ছে, তখন সোনাপ্রেমী, বিনিয়োগকারী আর গয়না ক্রেতাদের মনের ভেতরেও ঠিক বিগ জিমের সেই ‘মুরগি বিভ্রম’-এর মতো এক অদ্ভুত ভেলকি কাজ করে।

কখনো মনে হয়, এই তো সুবর্ণ সুযোগ, ঝাঁপিয়ে পড়ি; আবার পরক্ষণেই মনে হয়, ‘আরও একটু কমলে কিনব!’ এই দোটানা, লোভ আর বিভ্রমের খেলাতেই জমে ওঠে আধুনিক ‘গোল্ড রাশ’-এর আসল মজা।চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রেনির্বাক পর্দার ক্ষুধা বনাম বাজারের উত্তাপ১৯৬৪ সালে চার্লি চ্যাপলিন তাঁর আত্মজীবনী ‘মাই অটোবায়োগ্রাফি’তে ‘দ্য গোল্ড রাশ’ নির্মাণের পেছনের গল্প বলেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেন

বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫  কে কত নেন
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়াবলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয় নিয়মিত। তবে নায়িকারাও এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে প্রভাবের কারণে পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। এই তারকারা কে কত পারিশ্রমিক নেন।

১. প্রিয়াঙ্কা চোপড়া তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তাঁর পরিচিতি বাড়তে থাকে। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান।

‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন