ইচ্ছাশক্তি ও সৃজনশীলতা থাকলে সামান্য পুঁজি দিয়েও যে প্রান্তিক মানুষের জীবনে বড় পরিবর্তন আনা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের পাঁচ শিক্ষার্থী।
কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির নিম্নবিত্ত নারীদের ঘিরে তাঁদের গড়ে তোলা উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ কেবল কিছু পরিবারের অভাবই দূর করছে না, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর অনেকেরই সেলাইয়ের দক্ষতা ও কাজের আগ্রহ থাকলেও উপার্জনের কোনো সুযোগ ছিল না।
২০২৪ সালের নভেম্বরে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে পাঁচ তরুণ শিক্ষার্থী—আবির মাহমুদ মুনতাহির, ইমরান হোসেন, বীথি আক্তার, মো. সিয়াম ও নন্দিনী তিথি—সেই নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা
সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী
বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন