শীতের আগমনী বার্তার সঙ্গেই দূরদেশ থেকে ডানায় ভর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে হাজির হয়েছে অতিথি পাখির ঝাঁক। ক্যাম্পাসের জলাশয়গুলো এখন মুখর পাখির কলকাকলিতে। কখনো দল বেঁধে নীল আকাশে ওড়াউড়ি, কখনো আপন খেয়ালে স্বচ্ছ জলে ডুবসাঁতার—সব মিলিয়ে ক্যাম্পাসে নেমে এসেছে এক মায়াবী পরিবেশ। কেউ কেউ আবার নিশ্চিন্তে পালকের ভেতর মুখ গুঁজে মিষ্টি রোদ পোহাতে ব্যস্ত।
পাখিদের জলকেলি, ওড়াউড়ি আর বিচরণে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।শীতের শুরুতেই ক্যাম্পাসের লেকে জড়ো হতে শুরু করেছে অতিথি পাখির দল। কেউ মেতেছে সাঁতারে, কেউবা ডানা মেলে প্রস্তুত হচ্ছে ওড়ার জন্যটলটলে জলের ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখিরা। এরই মধ্যে কয়েকটি পাখি ডানা ঝাপটে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেনীল আকাশে ঝাঁক বেঁধে উড়ছে পরিযায়ী পাখিরা।
পাখিদের দলবেঁধে এমন ওড়াউড়ি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তাচারপাশের সবুজ প্রকৃতির কোল ঘেঁষে শান্ত জলের ধারে পাখিদের জটলা।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ
সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী
বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন