এআইনির্ভর টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে গুগল। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে নিজেকে। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্য, পছন্দ ও অভ্যাস বিশ্লেষণ করে অনুষ্ঠানের গল্প তৈরি করবে চ্যানেলটি। আর তাই চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে কখনো ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উল্লাস করা অবস্থায় নিজেকে দেখার পাশাপাশি রোমান্টিক, কমেডি বা রোমাঞ্চকর অনুষ্ঠানে নিজের চেহারা দেখা যাবে।
এরই মধ্যে ‘মাই চ্যানেল’ নামের এই এআইনির্ভর টিভি চ্যানেলটির পেটেন্টের জন্য আবেদন করেছে গুগল। গুগলের তথ্যমতে, এআইনির্ভর টেলিভিশন চ্যানেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ২৪ ঘণ্টা ভিডিও তৈরি ও প্রচার করা হবে। প্রতিটি ভিডিওর প্রধান চরিত্র হিসেবে থাকবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী।
পাশাপাশি ভিডিওর মধ্যে যুক্ত হবে তাঁর আগ্রহ ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন।টেলিভিশন চ্যানেলটি মূলত ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এআইনির্ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।
সূত্র: প্রথম আলো

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন
সন্তানের বয়সের পরিবর্তন এবং মানসিক চাপগুলোকে গুরুত্বের সাথে নিন
ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!
একঝলক (২৮ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন