কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের খাবারের পর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি, চিংড়ি মাছ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁর মৃত্যু হয়।গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২।
তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়ার বাসিন্দা।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গতকাল বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। এরপর তাঁকে সেন্ট মার্টিন হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বেলা তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুতগতির জলযান স্পিডবোটে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ
ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন