নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে উঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের দিকের আসনে গিয়ে বসেন। বাসটি সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর ওই দুজন দ্রুত নেমে যান। এর পরই হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী।গতকাল শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী তানজিল প্রথম আলোকে বলেন, ওই দুই যুবক বাসটি থেকে নেমে পড়ার কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যে যেভাবে পেরেছেন, দ্রুত বাস থেকে নেমে যান।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, পুলিশও আসে।
সূত্র: প্রথম আলো

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ
ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস...
ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন