advertisement

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি
পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট
ফটো কার্ড প্রিন্ট

গঙ্গা কেবল পানির হিস্যা নিয়ে বিরোধের বিষয় নয়; এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতারও পরীক্ষা। ভৌগোলিক নৈকট্য দুই দেশকে প্রতিবেশী করেছে, কিন্তু সেই সম্পর্ককে কার্যকর অংশীদারত্বে রূপ দিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ কূটনীতি ও পারস্পরিক দায়বদ্ধতা। লিখেছেন গোলাম রসুলবাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহের কম সময় পর শুরু হবে নতুন পানিবণ্টন মৌসুম।

এর আগে নতুন কোনো সমঝোতা না হলে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে পদ্মার পানি ভাগাভাগির ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।বিষয় দুটি আলাদা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অন্যটির ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশল সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশল নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়
advertisement

প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা

প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা

কারাবন্দী ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গতকাল রাতে মারা গেছে। আজ শনিবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে দুই মিনিটের জন্য সন্তানের মুখ দেখেন মা শারমিন। নিরাপত্তাঝুঁকি ও প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় তাঁকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হন শারমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত

বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
ক্রাইস্টচার্চ টেস্টে এখনো উইকেট পাননি যশপ্রীত বুমরা

ওয়েলিংটনে ড্র হয়েছে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে কি তাহলে আজ সিরিজ জয়ের দ্বারটা খুলে ফেলল নিউজিল্যান্ড?প্রশ্নটি উঠছে ক্রাইস্টচার্চ টেস্টে স্কোরবোর্ড দেখে। ৫ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করা নিউজিল্যান্ড আজ আরও ১১০ রান যোগ করে অলআউট হয় প্রথম ইনিংসে। ৩৫৬ রান স্কোরবোর্ডে জমা রেখে ভারতের ব্যাটসম্যানদের ওপর তারপর স্রেফ ঝড় বইয়ে দেন নিউজিল্যান্ডের চার পেসার।

৬ উইকেটে ১১৬ রানে দ্বিতীয় দিন শেষ করা ভারতের সব উইকেটই নিয়েছেন পেসাররা। এখনো ২৪০ রানে পিছিয়ে থাকা ভারত এই টেস্টে ভীষণ চাপে পড়েছে।তবে এই চাপের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়। আগের দিন ১৯ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকা ভারতের পেসার যশপ্রীত বুমরা আজ আরও ৭ ওভার বোলিং করেও উইকেট পাননি।

ছন্দ, গতি ও লাইন–লেংথ হারানো এই (২৬–৬–৪৯–০) বুমরাকে এর আগে কখনো দেখা গিয়েছে কি?শূন্য রানে আউট হন জয়সোয়ালটেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ওভার বোলিং করে আগে কখনোই উইকেটশূন্য ছিলেন না বুমরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন