সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র হালিমুল হককে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তবে বাধার মুখে ফিরে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।হালিমুল হক ওই এলাকার বাসিন্দা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, হালিমুল হককে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে, এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে গ্রেপ্তারে বাধা দেন।
সূত্র: প্রথম আলো

প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা
সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা
সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশল
নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়
যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন