চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।শনিবার রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইলে এ ঘটনা ঘটে। অবশ্য তখন কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল। ট্রেনের বগিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার।
তিনি রাতে প্রথম আলোকে বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।ট্রেনের সিটে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
সূত্র: প্রথম আলো

আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত
ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া
গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ
সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন