advertisement

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
সামুদ্রিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য তৈরি মার্কিন ড্রোন
ফটো কার্ড প্রিন্ট

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ থাকবে।

এদিকে একই জলসীমায় একটি তেলের ট্যাংকারে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিতিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান।

আমির হাতামি দাবি করেন, তাঁদের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোস্টারিকায় ঢুকতে দেয়নি সরকার, বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের বিশেষ দূত কোস্টারিকায় ঢুকতে দেয়নি সরকার, বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতি... ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক ক্ষমতায় থাকতে নেতানিয়াহুর নতুন ফন্দি: আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করতে চান ক্ষমতায় থাকতে নেতানিয়াহুর নতুন ফন্দি: আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করতে...
advertisement

ঢাকায় এক রাতে তিন বাসে আগুন

রাজধানী ঢাকায় এক রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়েছে। শনিবার রাতে মিরপুরে দুটি ও দৈনিক বাংলা মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে
শীতের সকাল

নভেম্বর শেষ হতে চললেও এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম দেশের সর্ব–উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কিন্তু এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমনটা আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে।

এর পর থেকে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল দুই দিন আগে। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে আটকে কাঠবোঝাই নৌকা ডুবে আব্দুল আজিজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও তিন বছরের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন