advertisement

রাজশাহী নগর ভবন লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ

ফটো কার্ড প্রিন্ট
রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির নতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির ভারতের নৌ একাডেমিতে সেরা বিদেশি ক্যাডেট বাংলাদেশের ফিদেল রেজা ভারতের নৌ একাডেমিতে সেরা বিদেশি ক্যাডেট বাংলাদেশের ফিদেল রেজা আইডিএলসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা আইডিএলসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে শেখ হাসিনার মা খালেদা জিয়া! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে শেখ হাসিনার মা খালেদা জিয়া! যৌতুকে চেয়েছিল দামি গাড়ি, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা যৌতুকে চেয়েছিল দামি গাড়ি, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা
advertisement

মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়

মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়
শায়লা ফারজানা, মো. রেজাউল আলম ও বুলবুল মিয়া

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানাসহ (৫৬) তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুজন হলেন—শায়লার ভাই মো. রেজাউল আলম (শাহিন) (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন। প্রথমে তিনি আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।আবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের সময় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত

মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত
মায়ের সঙ্গে আরশ খান

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারতে গিয়ে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তার হিসাব থাকে না অনেকেরই। ফেসবুকের স্ক্রল, একের পর এক ভিডিও কিংবা অপ্রয়োজনীয় নানা পোস্ট দেখতে দেখতে দিনের মূল্যবান সময় হারিয়ে যায়। এই অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী আরশ খান। নিজের ব্যক্তিগত ফোনে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ্লিকেশন রাখেন না তিনি। এমনকি ফোনে নেই কোনো গেমও।

তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন ম্যানেজার।আরশ খানগতকাল একটি অনুষ্ঠান শেষে নিজের ফোন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার কারণ জানিয়েছেন আরশ খান। তিনি বলেন, ‘আমি যদি এই ফোনটা ওপেন করি, আপনি দেখবেন যে আমার ফোনে কোনো গেমও নেই, প্লাস আমার ফোনে ফেসবুক-টেসবুক কোনো কিছু নেই। আমার ফেসবুক আমার ম্যানেজার ব্যবহার করে। আমার ফোন একটাই, পার্সোনাল ফোন।

এখানে কোনো ফেসবুকও নেই, এ ধরনের কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ্লিকেশনই নেই।’কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন আরশ খান?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

তিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনার পূর্বধলা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাড়িতে আগুন দেওয়া হয়

নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ১২টার পর্যন্ত এসব ঘটনা ঘটে।নেত্রকোনার পূর্বধলায় চার ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বিশকাকুনি ও আগিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘটনায় ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে গেছে।

অগ্নিসংযোগের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজারে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন