নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ১২টার পর্যন্ত এসব ঘটনা ঘটে।নেত্রকোনার পূর্বধলায় চার ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বিশকাকুনি ও আগিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘটনায় ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে গেছে।
অগ্নিসংযোগের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজারে যান।
সূত্র: প্রথম আলো

মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মাম...
মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত
রাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ
কুমিল্লায় ‘যুবলীগ’ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের নেতা-কর্মীদের, থানায় হট্টগো...
তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন