advertisement

রাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ
বরগুনা সদর উপজেলার গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে তোলা
ফটো কার্ড প্রিন্ট

রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি কার্যালয় ও বরগুনা সদর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে নাশকতার এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।গতকাল দিবাগত গভীর রাতে পাংশার শরিষা ও মৌরাট ইউপির বারান্দার জানালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হয়।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অগ্নিসংযোগের চেষ্টায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

এতে পরিষদের বারান্দায় থাকা কিছু আসবাব পুড়ে গেছে।’ আর শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও অগ্নিসংযোগের খবর শুনেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায় মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মাম... মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত তিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ তিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙ... কুমিল্লায় ‘যুবলীগ’ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের নেতা-কর্মীদের, থানায় হট্টগোল কুমিল্লায় ‘যুবলীগ’ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের নেতা-কর্মীদের, থানায় হট্টগো... তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
advertisement

ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। কেন্দ্রীয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোলায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দিতে গিয়ে ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্ত

ভোলায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দিতে গিয়ে ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্ত

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বিবেচনায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন