রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি কার্যালয় ও বরগুনা সদর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে নাশকতার এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।গতকাল দিবাগত গভীর রাতে পাংশার শরিষা ও মৌরাট ইউপির বারান্দার জানালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হয়।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অগ্নিসংযোগের চেষ্টায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।
এতে পরিষদের বারান্দায় থাকা কিছু আসবাব পুড়ে গেছে।’ আর শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও অগ্নিসংযোগের খবর শুনেছেন।
সূত্র: প্রথম আলো

ইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদের
এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর
আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, মার্চে টানা ৯দিন, আর কোন মাসে কত ছুটি
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন