সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারতে গিয়ে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তার হিসাব থাকে না অনেকেরই। ফেসবুকের স্ক্রল, একের পর এক ভিডিও কিংবা অপ্রয়োজনীয় নানা পোস্ট দেখতে দেখতে দিনের মূল্যবান সময় হারিয়ে যায়। এই অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী আরশ খান। নিজের ব্যক্তিগত ফোনে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ্লিকেশন রাখেন না তিনি। এমনকি ফোনে নেই কোনো গেমও।
তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন ম্যানেজার।আরশ খানগতকাল একটি অনুষ্ঠান শেষে নিজের ফোন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার কারণ জানিয়েছেন আরশ খান। তিনি বলেন, ‘আমি যদি এই ফোনটা ওপেন করি, আপনি দেখবেন যে আমার ফোনে কোনো গেমও নেই, প্লাস আমার ফোনে ফেসবুক-টেসবুক কোনো কিছু নেই। আমার ফেসবুক আমার ম্যানেজার ব্যবহার করে। আমার ফোন একটাই, পার্সোনাল ফোন।
এখানে কোনো ফেসবুকও নেই, এ ধরনের কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ্লিকেশনই নেই।’কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন আরশ খান?
সূত্র: প্রথম আলো

ইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদের
এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর
আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, মার্চে টানা ৯দিন, আর কোন মাসে কত ছুটি
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন