মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল
তুমুল প্রতিদ্বন্দ্বিতা, গোলের রোমাঞ্চ আর জয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। নগরের বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে মাঠের লড়াইয়ে সেরা হয়ে ঢাকায় সেমিফাইনালের টিকিট কেটেছে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের ফুটবলের প্রতি ভালোবাসা, দলীয় সংহতি আর সেমিফাইনালে ওঠার আনন্দের গল্পগুলো ফ্রেমবন্দী করা হয়েছে।জয়ের আনন্দে মাতোয়ারা চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়েরা। সেমিফাইনাল নিশ্চিত হতেই মাঠে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়দের উদ্যাপন। বল জালে জড়িয়েই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস। গোলের আনন্দে পোর্ট সিটির এক খেলোয়াড়ের ব্যাকফ্লিপ ডিগবাজি।
শেষ চারে ওঠার আনন্দে মাতোয়ারা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দল।
সূত্র: প্রথম আলো
গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় বসতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন বেশি জরুরি বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা করেন, ভারত চিঠির জবাব দেবে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গত জুনের পর সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে এরই মধ্যে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি।গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী। চুক্তির বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে।
তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনো পাওয়া যায়নি।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ।
সূত্র: প্রথম আলো
ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য থাকার ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মহিউদ্দিন প্রথম আলোকে জানান, ক্যালেন্ডারে ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে।এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।কীভাবে এবং কার অবহেলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে ছাত্রদলের গণপিটুনি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন