advertisement

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী
মিষ্টি কাজী
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শনিবার কলকাতা পুরনিগমের আধিকারিকেরা জানান, তিনি পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছেন।১৯২০ সাল থেকে কলকাতায় দীর্ঘদিন ভাড়াবাড়িতে ও পরিচিতদের সঙ্গে থাকলেও বিদ্রোহী কবির নিজস্ব কোনো বাসা ছিল না।

৫এ ক্রিস্টোফার রোডের সিআইটি আবাসনে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি।নজরুলপুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী জানান, ভারতের মাটিতে এটাই ছিল তাঁর দাদুর শেষ ঠিকানা। এই বাসা থেকেই বাংলাদেশে যান নজরুল। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি ফ্ল্যাটটি কিনতে চান। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরে দাদুর ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে রাখা হবে এবং অন্য ঘরে তিনি নিজে বাস করবেন।

পাশাপাশি প্রতিবছর কবির স্মরণে অনুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে চান মিষ্টি কাজী।ইতিহাস বলছে, এই বাসা থেকেই নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং ১৯৬৭-৬৮ সালে এখানেই ‘অগ্নিবীণা’ সংস্থাও গড়ে ওঠে, যার প্রথম সম্পাদক ছিলেন কাজী সব্যসাচী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি
‘কেফিয়াহ মার্চ’–এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়।

এ মিছিল ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে ডাকসুর সামনে এসে শেষ হয়।এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

এসব বন্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শতাধিক ব্যক্তিকে গুম–খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। রোববার জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। আসামিপক্ষের এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্কে বলেন, মিডিয়ার মাধ্যমে বিচারের আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে।

রায়ের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে পুরো সমাজ, জাতির কাছে। এর ফলাফল হচ্ছে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মালিকানা জিয়াউলের আট ভাই–বোনের। নিজেও (নাজনীন নাহার) এই সম্পত্তির অংশীদার এবং তিনিও ক্ষতিগ্রস্ত।

বিচারের আগেই রায় দিয়ে ‘দানব’ হিসেবে উপস্থাপনের অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী নাজনীন নাহার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার নাভানা ভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুরে সাংবাদিকদের আবাসিক এলাকার সামনের সড়কে।ওসি জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন