মূল সূত্র: বিস্তারিত পড়ুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
স্পেনের সাধারণ নির্বাচনে রেকর্ড ৭৯ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে চাপে পড়েছেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এখন পর্যন্ত ভোট গণনা থেকে সানচেজের ক্ষমতা হারানোর ইঙ্গিত মিলছে।স্থানীয় সময় রোববার স্পেনে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময়ের আট মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের নির্বাচনে রেকর্ড ৭৯ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।
এর আগে ২০২৩ সালের সর্বশেষ নির্বাচনে দেশটিতে ৬৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছিল।১৯৭০–এর দশকের শেষ ভাগের পর এবারই স্পেনের কোনো নির্বাচনে এত ভোট পড়েছে।বাংলাদেশ সময় রাত তিনটার দিকে প্রায় ৫০ শতাংশ ভোটগণনা শেষে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডানপন্থী দল পিপলস পার্টি (পিপি) ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে।প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক দল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ ভোট।
অন্যদিকে অতি ডানপন্থী ভক্স পার্টি ১৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, এবারের নির্বাচনে মূল ডানপন্থী পিপি ১৩৩টি আসনে জয় পেতে পারে।
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা এবার আগের চেয়ে দ্বিগুণ শহর ও এলাকায় জিতেছেন। তবে রাজধানী তাইপের মেয়র পদে ডিপিপি প্রার্থী হেরে গেছেন।এদিকে, এই নির্বাচনের পর আজ রোববার বেইজিং আবারও সতর্ক করে বলেছে, চীনের মূলভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না।তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন বারবার বলেছে, এজন্য প্রয়োজনে বল প্রয়োগ করতেও তারা পিছপা হবে না।
তাইওয়ান সরকার বেইজিংয়ের এই দাবি মানতে নারাজ।চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে।বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা চায়। তাই তাইওয়ানের রাজনীতিতে যতই বদল আসুক, দুই পক্ষের সম্পর্কের গতিপথ বদলাবে না। মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য।
কেউ এটি ঠেকাতে পারবে না।’চীনের ওই দপ্তর খানিকটা হুমকির সুরে আরও বলেছে, সরকার তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করবে এবং বাইরের যেকোনো হস্তক্ষেপ রুখে দেবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন