advertisement

স্পেনে রেকর্ড ভোট, এগিয়ে ডানপন্থীরা, ক্ষমতা হারানোর শঙ্কায় প্রধানমন্ত্রী সানচেজ

স্পেনে রেকর্ড ভোট, এগিয়ে ডানপন্থীরা, ক্ষমতা হারানোর শঙ্কায় প্রধানমন্ত্রী সানচেজ
স্পেনের সাধারণ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটারদের ভিড়। নির্ধারিত সময়ের ৮ মাস আগে এই নির্বাচন হচ্ছে। গতকাল মালাগা প্রদেশের রন্ডা শহরের একটি ভোটকেন্দ্রে
ফটো কার্ড প্রিন্ট

স্পেনের সাধারণ নির্বাচনে রেকর্ড ৭৯ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে চাপে পড়েছেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এখন পর্যন্ত ভোট গণনা থেকে সানচেজের ক্ষমতা হারানোর ইঙ্গিত মিলছে।স্থানীয় সময় রোববার স্পেনে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময়ের আট মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের নির্বাচনে রেকর্ড ৭৯ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।

এর আগে ২০২৩ সালের সর্বশেষ নির্বাচনে দেশটিতে ৬৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছিল।১৯৭০–এর দশকের শেষ ভাগের পর এবারই স্পেনের কোনো নির্বাচনে এত ভোট পড়েছে।বাংলাদেশ সময় রাত তিনটার দিকে প্রায় ৫০ শতাংশ ভোটগণনা শেষে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডানপন্থী দল পিপলস পার্টি (পিপি) ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে।প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক দল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ ভোট।

অন্যদিকে অতি ডানপন্থী ভক্স পার্টি ১৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, এবারের নির্বাচনে মূল ডানপন্থী পিপি ১৩৩টি আসনে জয় পেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইসিসিতে ফিলিপাইনের সাবেক 
প্রেসিডেন্ট দুতার্তের বিচার শুরু আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার শুরু কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা!
advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ
তাকে এই পদে নিয়োগ দিয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেফতার

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেফতার
গ্রেফতারকৃতের নাম মো. শাহীন (৩৫)। তিনি কার্যক্রম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানায় পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়জয়কার, চীনের হুমকি

তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়জয়কার, চীনের হুমকি
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। ২৮ নভেম্বর ২০২৬, তাইপে

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা এবার আগের চেয়ে দ্বিগুণ শহর ও এলাকায় জিতেছেন। তবে রাজধানী তাইপের মেয়র পদে ডিপিপি প্রার্থী হেরে গেছেন।এদিকে, এই নির্বাচনের পর আজ রোববার বেইজিং আবারও সতর্ক করে বলেছে, চীনের মূলভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না।তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন বারবার বলেছে, এজন্য প্রয়োজনে বল প্রয়োগ করতেও তারা পিছপা হবে না।

তাইওয়ান সরকার বেইজিংয়ের এই দাবি মানতে নারাজ।চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে।বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা চায়। তাই তাইওয়ানের রাজনীতিতে যতই বদল আসুক, দুই পক্ষের সম্পর্কের গতিপথ বদলাবে না। মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য।

কেউ এটি ঠেকাতে পারবে না।’চীনের ওই দপ্তর খানিকটা হুমকির সুরে আরও বলেছে, সরকার তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করবে এবং বাইরের যেকোনো হস্তক্ষেপ রুখে দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন