advertisement

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন
বাঙালি বিজ্ঞানী অশোক সেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মহাবিশ্বের রহস্য বুঝতে বিজ্ঞানীদের চেষ্টার কোনো শেষ নেই। মহাবিশ্বের মৌলিক কণাগুলো কী দিয়ে তৈরি, প্রকৃতির বলগুলো কীভাবে কাজ করে, এমনকি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের ভেতরেই-বা কী ঘটে—এসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তাঁদেরই একজন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। স্ট্রিং থিওরি নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এবার সেই কাজের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে তিনি পেলেন পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার ক্লেইন মেডেল’। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।

এর আগে স্টিফেন হকিং, পিটার হিগস ও স্টিভেন ওয়াইনবার্গের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা এই পদক পেয়েছেন।বর্তমানে অশোক সেন ভারতের বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে ইনফোসিস-মাধব চেয়ার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
advertisement

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর
নাসিরুদ্দিন শাহ। এএনআই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের প্রভাবিত ও ভয় দেখানোর চেষ্টা চলছে।

ভারতের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীরা ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসে সহিংসতার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাঁরা প্রতিষ্ঠানটির উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগও দাবি করেছেন। তাঁদের আন্দোলনে এবার সংহতি জানালেন ৭৬ বছর বয়সী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ
তুরস্কে সাংবাদিকদের ওপর দমন–পীড়নের প্রতিবাদে আঙ্কারায় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তুরস্কে সাংবাদিকদের ওপর চাপ বাড়ছে। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সংবাদমাধ্যম। পাশাপাশি সংবাদমাধ্যমে সরকারি প্রশাসক বসানো হচ্ছে। এসবের প্রতিবাদে শনিবার তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরা। ‘যথেষ্ট হয়েছে। আমরা আর শ্বাস নিতে পারছি না।’—এমন স্লোগান দেন তাঁরা।

২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়। এরপর থেকেই দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে থাকে। কমতে শুরু করে। ব্যাপকভাবে মামলা দেওয়া হয়। পাশাপাশি অনলাইনে তথ্য ও মতপ্রকাশের ওপর সেন্সরশিপ আরোপ করা হয়েছে।মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ আরও বেড়েছে। তুরস্কের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, গত দুই মাসে ১১ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।আজকের বিক্ষোভে পুলিশের তথ্যমতে, ইস্তাম্বুলের এশীয় অংশে অন্তত তিন হাজার মানুষ জড়ো হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক

সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
রাজধানীর মিরপুর থেকে পিস্তল, গুলিসহ গ্রেপ্তার মশিউল আজম ওরফে অরিন ও শান্ত ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডপ্রাপ্ত এক সহযোগীকে ছাড়িয়ে আনতে যাওয়ার পথে বিদেশি পিস্তল, গুলিসহ মশিউল আজম ওরফে অরিন (৩৬) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর সহযোগী শান্ত ইসলামকেও (২৭) গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের তল্লাশিচৌকিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মশিউল তাঁর সহযোগীদের নিয়ে মিরপুর ১২ নম্বরের বিভিন্ন মার্কেট ও দোকানে উদ্ধার করা পিস্তলটির ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, গতকাল শুক্রবার মাদকসহ মশিউলের এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন