advertisement

নির্বাচনের তিন দিন আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

নির্বাচনের তিন দিন আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় নেতানিয়াহু সরকারের ব্যর্থতার তদন্ত ও জবাবদিহি দাবি করেন বিক্ষোভকারীরা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ব কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ বিশ্ব কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে
advertisement

মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ

মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
বাঁ থেকে মো. রাশেদ খাঁন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়ে তিনি এনসিপিতে যোগদান করেছেন।

আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। রাশেদের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেছেন, তিনি রাশেদের বক্তব্যকে মন্তব্য করার মতো ‘গুরুত্বপূর্ণ’ মনে করেন না।রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসে ছিলেন বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য।

মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ...

৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ...
স্ত্রী জান্নাতুন নেছার সঙ্গে সুজাত শিমুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে তাঁদের দেনমোহরের অঙ্কটি নিয়েই রয়েছে বাড়তি কৌতূহল।

কারণ, সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা।কেন দেনমোহরের অঙ্ক হিসেবে ৯৯৯ টাকা বেছে নিলেন তাঁরা? এর পেছনে রয়েছে তাঁদের নিজস্ব ভাবনা, জীবনের পূর্ণতা-অপূর্ণতার দর্শন এবং বিয়েকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি। প্রথম আলোকে সুজাত শিমুল জানালেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী।

এমন একটি সংখ্যা, যা তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং যার মধ্যে থাকবে বিশেষ অর্থ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম

পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
জাতীয় সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এখন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯–২০২৪ সালের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে গুলশান আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন