advertisement

নির্বাচনের তিন দিন আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

নির্বাচনের তিন দিন আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় নেতানিয়াহু সরকারের ব্যর্থতার তদন্ত ও জবাবদিহি দাবি করেন বিক্ষোভকারীরা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে প্যারিসের রাস্তায় দেখা গেল ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারকে প্যারিসের রাস্তায় দেখা গেল ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারকে ব্যাপক নিরাপত্তার মধ্যেও ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস-মার্সেইয়ে সংঘর্ষ ব্যাপক নিরাপত্তার মধ্যেও ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস-মার্সেইয়ে সংঘর্ষ
advertisement

সৌদি থেকে আসা যাত্রীর ব্যাগে মিলল পৌনে তিন কোটি টাকার সোনা

সৌদি থেকে আসা যাত্রীর ব্যাগে মিলল পৌনে তিন কোটি টাকার সোনা
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে যাত্রীদের ব্যস্ততা। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬-এর যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। তাঁদেরই একজন মো. শরীফ। কিন্তু ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যদের।এরপর শুরু হয় তল্লাশি।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে শরীফের হাতব্যাগ ও পরনের পোশাক তল্লাশি করে পাওয়া যায় চুড়ি আকৃতির স্বর্ণালংকার। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৪৮২ গ্রাম সোনা, যা ১২৭ ভরি ৫ রতি ৭ পয়েন্টের সমান।স্বর্ণালংকারসহ আটক যাত্রীবিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মো. শরীফ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য।

তল্লাশির সময় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাতে ইরান প্রায় প্রস্তুত, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাতে ইরান প্রায় প্রস্তুত, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ইরানের তেহরানে সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন দেশটির বাসিজ মিলিশিয়া বাহিনীর সদস্যরা। ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, মার্কিন কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করতে তৎপরতা জোরদার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলোও ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনের একটি লিখিত নথি (মেমো) দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

এমন সময়ে জে ক্লেটনের এ সতর্কবার্তা এল, যখন সৌদি আরবে নিজেদের মিশনে কর্মীর সংখ্যা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা জোরদার করলে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে জবাব দেয়।হুতিরা ইরানের পক্ষে এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধ এখন আঞ্চলিক সংঘাতেও রূপ নিয়েছে।

এ আঞ্চলিক যুদ্ধের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে হুতি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত।চলতি মাসের শুরুতে কয়েকটি সূত্র রয়টার্সকে বলেছিল, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে ইরানও আরও জোরালো জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে জরুরি নয়, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে আসার নির্দেশ দিয়েছে।২৩...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জমাট বাঁধা ‘নষ্ট’ সার গুঁড়া করার ভিডিও ফেসবুকে, এলাকাবাসীর গুদাম ঘেরাও

জমাট বাঁধা ‘নষ্ট’ সার গুঁড়া করার ভিডিও ফেসবুকে, এলাকাবাসীর গুদাম ঘেরাও
রাজশাহীর পুঠিয়ায় সারের গুদাম ঘিরে রাখেন এলাকাবাসী। পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা আসেন। শনিবার রাতে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি গুদামে ৫৫৩ বস্তা নষ্ট ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে গুদামটি ঘিরে রাখেন এলাকাবাসী।খবর পেয়ে গতকাল শনিবার রাতে ঘটনাস্থলে যান পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। তাঁর উপস্থিতিতে গুদামের তালা খোলা হয় এবং ৫৫৩ বস্তা টিএসপি সার পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটা সোনারপাড়া গ্রামের একটি বাড়িসংলগ্ন গুদামে।এ সম্পর্কে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান প্রথম আলোকে বলেন, এই সারের কোনো কার্যকারিতা আছে কি না, সেটা নিশ্চিত হওয়ার জন্য রাসায়নিক পরীক্ষা দরকার। যদি কোনো উপকারে আসে, তাহলে কৃষকদের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আর না হলে ধ্বংস করা হবে।

ইতিমধ্যে সারের নমুনা পরীক্ষা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন