অভিনয়শিল্পী অপূর্ব ও নীহাতিন বছর আগে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ করেন জাকারিয়া সৌখিন। ‘মনদুয়ারি’ নামের সেই নাটক বদলে দেয় নীহার ভাগ্য। তারপর এ জুটিকে মেঘবালিকা ও মায়া পাখি নাটকে দেখা গেছে। সব কটিই দর্শকের মধ্যে আলোচনায় তৈরি করেছে। গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পেয়েছে এ জুটির নতুন নাটক ‘ভালো আছো তো’। প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক।
দুই দিনে নাটকটির ভিউ ৮০ লাখ ছাড়িয়ে গেছে।পরিচালক জাকারিয়া সৌখিন শনিবার প্রথম আলোকে বলেন, ‘শুরু থেকেই নতুন এ জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতা এখনো বজায় রাখার চেষ্টা করেছি। যে কারণে প্রতিটি নাটকের গল্প, উপস্থাপনায় নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শক যেন না বলেন, একই রকম লাগছে, সেই জায়গা থেকে সাবধান হতে হয়েছে।’অভিনেত্রী নাজনীন নীহানতুন এই নাটকে কী আছে? নবনীতা শিশুদের স্কুলের শিক্ষক।
একদিন স্কুল থেকে বের হয়েই দেখতে পায়, রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন চা খাচ্ছে।
সূত্র: প্রথম আলো

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন
মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে
নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন