বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে কার্ডের মাধ্যমে পরিশোধিত ডলার বা বিদেশি মুদ্রা পান বিক্রেতারা, সেই বিদেশি মুদ্রার ১৫ শতাংশ পর্যন্ত নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে তারা। নতুন এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংক আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে পারবে।
এর উদ্দেশ্য হলো বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা।নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় মেটানো সহজ হতে পারে।
সূত্র: প্রথম আলো

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
মাটির মায়ায় বাংলার প্রকৃতি ও জীবন
মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে
নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন