advertisement

পদত্যাগ

পদত্যাগ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

(রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিমাল্য কাব্যগ্রন্থের ‘পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই’ কবিতার ছায়া অবলম্বনে)পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই,চেয়ারটিকে শেষ প্রণাম জানাই।ফিরিয়ে দিলাম দপ্তর-চাবি,রাখব না আর আসন দাবি,শেষবিদায়ের মিষ্টি বাণী চাই—পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!

কত দিনই ছিলাম পদে,কত লোকই ঘুরত পিছে রথে!গাড়ি, পতাকা, স্যার সম্বোধন,সবই আজ অতীতের স্মরণ—আগের মতো ডাকটি আর না পাই!পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!নির্দেশ এসে বলল, ‘এবারনামতে হবে, সময় হয়েছে তোমার!’নিভল বাতি, সরল ফলক,চেয়ারখানায় পড়ল পলক,নতুন বসার অপেক্ষাতে তাই—পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!

গণেশ বলে, ‘কাঁদছ কেন ভাই?ছুটি পেলে খুশি হওয়াই চাই!’বললাম, ‘ছুটি চেয়েছি কবে?ছুটি এসে হাজির তবে!স্বেচ্ছায় আর নির্দেশে ফারাক যে ভাই!’ চেয়ার বলে, ‘যেয়ো তবে,আবার দেখা হতে পারে সবে।তোমার আগে কতজনইআমায় ভেবে আপন মানে—কেউই তো আর চিরদিনেরনাই!’বাবু কয়, ‘প্রণাম জানাই!’ পদটি গেল, থাকল খাতা, থাকল কত প্রশ্নেরই পাতা।চাবি দিলাম, দরজা ছাড়ি,দায়ের হিসাব কোথায় পাড়ি?জবাব দেওয়ার বেলায় যেনছুটির কথা না ওঠে তাই!পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই।একটি আনপেইড ইন্টার্নশিপের গল্পচাঁদ দখলবন্ধু ফার্মেসিসবজান্তা সমীপেষুরসচিঠিডাব সমাচারচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনঅজুহাতের কামব্যাক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে সম্পাদকের শুভবিবাহ সম্পাদকের শুভবিবাহ সেটাই ছিল আমার জীবনের সুন্দর সিদ্ধান্ত... সেটাই ছিল আমার জীবনের সুন্দর সিদ্ধান্ত... আমি ভুল করিনি আমি ভুল করিনি চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, এ আসনে সংখ্যালঘু ভোটার ১ লাখ ৩০ হাজারের বেশি।বালিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড়কের পাশে গোটা কয়েক রিকশা ভ্যান নিয়ে অপেক্ষায় চালকেরা। তাঁদের মধ্যে চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের হিসাব-নিকাশ।

তাঁদের একজন বললেন, ‘তোমরা যাই কহ, ধানের শীষই জিতিবে।’ পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ‘দাঁড়িপাল্লাক ফেলায় দেছেন?’ তাঁদের কথা শুনে হরেক চন্দ্র বললেন, ‘এইঠে জিতিবা গেলে হামারলার ভোট নাগিবেই।’কিছুক্ষণ পর ভেঙে গেল আড্ডা। হরেক চন্দ্রের সঙ্গে শুরু হলো কথা। এই আসনে বরাবর আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো জানিয়ে হরেক চন্দ্র বললেন, ‘অ্যালাতো আওয়ামী লীগও নাই, নৌকাও নাই। বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হছে।

হামার (সনাতনী সম্প্রদায়) ভোট নাকি দুই দলেরই নাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট। ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার শীর্ষে। অপরূপা এই অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধরনের পোশাকে দেখেছি, প্রতিটি লুকেই তিনি নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলেন। ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। শানায়ার সবসময় নতুনত্ব পছন্দ করেন।

তাঁর ইনস্টাগ্রামে স্ক্রল করলে দেখা যাবে, তিনি কালো, লাল বা সাদা নয়—সবুজের মতো ভিন্ন শেডের পোশাকে একেবারে আলাদা রূপে নজর কাড়ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শানায়া কাপুরের সবুজ রঙের এক ডজন অসাধারণ লুক।ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট।

ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।হারপার্স বাজার ইন্ডিয়ার ডিজিটাল কভার ফটোশুটে গাঢ় পান্না-সবুজ স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন শানায়াস্যাটিনের ব্যাক লেস সবুজ গাউনে মোহ ছড়াচ্ছেন সুন্দরীশানায়া পরেছেন অলিভ গ্রিন স্ট্র্যাপলেস স্ক্রাঞ্চি টপ আর মিনি স্কার্ট।লুকের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছেন ওয়েট হেয়ার স্টাইল আর পরেছেন হলুদ হিল।জলপাই-সবুজ কো-অর্ড সেটে ধরা দিয়েছেন কাপুরকন্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন