advertisement

খেজুরের মিষ্টতা, কুমড়ার বীজের পুষ্টি: নাশতায় দারুণ এক জুটি

খেজুরের মিষ্টতা, কুমড়ার বীজের পুষ্টি: নাশতায় দারুণ এক জুটি
খেজুরে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি; সঙ্গে আঁশও আছে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিকেলের মিষ্টি ক্ষুধা মেটাতে খেজুর ও কুমড়ার বীজ হতে পারে সহজ, সুস্বাদু নাশতা। প্রাকৃতিক শর্করা, প্রোটিন ও প্রয়োজনীয় খনিজের এই মেলবন্ধন প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করবে পুষ্টির বৈচিত্র্য।ক্ষুধা লাগলে কিংবা বিকেলের নাশতায় মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে খেজুর ও কুমড়ার বীজ হতে পারে সহজ একটি পছন্দ। দুটি খেজুরের ভেতরে কয়েকটি কুমড়ার বীজ ভরে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু নাশতা। রান্নার ঝামেলা নেই, উপকরণও সহজলভ্য।

খেজুর থেকে মিলবে প্রাকৃতিক শর্করা ও খাদ্যআঁশ, আর কুমড়ার বীজ যোগ করবে উদ্ভিজ্জ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় খনিজ।খেজুরে প্রাকৃতিক শর্করা ও খাদ্যআঁশখেজুরে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি; সঙ্গে আঁশও আছেখেজুরের মিষ্টি স্বাদের প্রধান উৎস প্রাকৃতিক শর্করা, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। এতে থাকা খাদ্যআঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।

পাশাপাশি খেজুরে রয়েছে পটাশিয়ামসহ বিভিন্ন খনিজ, যা পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়।তবে খেজুরে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক অসুস্থ হলে অদ্ভুত সব স্বপ্ন দেখি কেন অসুস্থ হলে অদ্ভুত সব স্বপ্ন দেখি কেন মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধ...
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, এ আসনে সংখ্যালঘু ভোটার ১ লাখ ৩০ হাজারের বেশি।বালিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড়কের পাশে গোটা কয়েক রিকশা ভ্যান নিয়ে অপেক্ষায় চালকেরা। তাঁদের মধ্যে চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের হিসাব-নিকাশ।

তাঁদের একজন বললেন, ‘তোমরা যাই কহ, ধানের শীষই জিতিবে।’ পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ‘দাঁড়িপাল্লাক ফেলায় দেছেন?’ তাঁদের কথা শুনে হরেক চন্দ্র বললেন, ‘এইঠে জিতিবা গেলে হামারলার ভোট নাগিবেই।’কিছুক্ষণ পর ভেঙে গেল আড্ডা। হরেক চন্দ্রের সঙ্গে শুরু হলো কথা। এই আসনে বরাবর আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো জানিয়ে হরেক চন্দ্র বললেন, ‘অ্যালাতো আওয়ামী লীগও নাই, নৌকাও নাই। বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হছে।

হামার (সনাতনী সম্প্রদায়) ভোট নাকি দুই দলেরই নাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট। ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার শীর্ষে। অপরূপা এই অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধরনের পোশাকে দেখেছি, প্রতিটি লুকেই তিনি নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলেন। ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। শানায়ার সবসময় নতুনত্ব পছন্দ করেন।

তাঁর ইনস্টাগ্রামে স্ক্রল করলে দেখা যাবে, তিনি কালো, লাল বা সাদা নয়—সবুজের মতো ভিন্ন শেডের পোশাকে একেবারে আলাদা রূপে নজর কাড়ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শানায়া কাপুরের সবুজ রঙের এক ডজন অসাধারণ লুক।ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট।

ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।হারপার্স বাজার ইন্ডিয়ার ডিজিটাল কভার ফটোশুটে গাঢ় পান্না-সবুজ স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন শানায়াস্যাটিনের ব্যাক লেস সবুজ গাউনে মোহ ছড়াচ্ছেন সুন্দরীশানায়া পরেছেন অলিভ গ্রিন স্ট্র্যাপলেস স্ক্রাঞ্চি টপ আর মিনি স্কার্ট।লুকের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছেন ওয়েট হেয়ার স্টাইল আর পরেছেন হলুদ হিল।জলপাই-সবুজ কো-অর্ড সেটে ধরা দিয়েছেন কাপুরকন্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন