advertisement

দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফাদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও

দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফাদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও
দেশের জন্য জীবন বাজি রাখতে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানের তরুণীরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘জানফাদা’ কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সব বয়সী মানুষই এতে যোগ দিতে পারেন। তাঁদের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য সরকারের ‘বিপ্লবী’ মূল্যবোধ রক্ষা করা।দেশের জন্য জীবন বাজি রাখতে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানের তরুণীরাযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের আবারও যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে বলেছেন, শিগগিরই হামলা চালাচ্ছেন না। আর আগের দিন বলেছিলেন, রোববারের (গতকাল) মধ্যে হামলা চালাবেন নয়তো ইরানের সঙ্গে চুক্তি হবে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে অস্ত্র দেওয়া ও সামরিক প্রশিক্ষণের একটি কর্মসূচিতে বিনিয়োগ বাড়াচ্ছে ইরান সরকার। এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য কাজ করবেন জীবন বাজি রেখে।

অভ্যন্তরীণ ও বিদেশি হুমকি মোকাবিলায় তাঁদের কাজে লাগানো হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সার্বিয়ার নির্বাচনে দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিসের ভরাডুবি, তরুণদের জয় সার্বিয়ার নির্বাচনে দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিসের ভরাডুবি, তরুণদের জয় ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন হেবরন এখন ‘ভুতুড়ে শহর’ হেবরন এখন ‘ভুতুড়ে শহর’
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, এ আসনে সংখ্যালঘু ভোটার ১ লাখ ৩০ হাজারের বেশি।বালিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড়কের পাশে গোটা কয়েক রিকশা ভ্যান নিয়ে অপেক্ষায় চালকেরা। তাঁদের মধ্যে চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের হিসাব-নিকাশ।

তাঁদের একজন বললেন, ‘তোমরা যাই কহ, ধানের শীষই জিতিবে।’ পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ‘দাঁড়িপাল্লাক ফেলায় দেছেন?’ তাঁদের কথা শুনে হরেক চন্দ্র বললেন, ‘এইঠে জিতিবা গেলে হামারলার ভোট নাগিবেই।’কিছুক্ষণ পর ভেঙে গেল আড্ডা। হরেক চন্দ্রের সঙ্গে শুরু হলো কথা। এই আসনে বরাবর আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো জানিয়ে হরেক চন্দ্র বললেন, ‘অ্যালাতো আওয়ামী লীগও নাই, নৌকাও নাই। বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হছে।

হামার (সনাতনী সম্প্রদায়) ভোট নাকি দুই দলেরই নাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট। ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার শীর্ষে। অপরূপা এই অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধরনের পোশাকে দেখেছি, প্রতিটি লুকেই তিনি নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলেন। ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। শানায়ার সবসময় নতুনত্ব পছন্দ করেন।

তাঁর ইনস্টাগ্রামে স্ক্রল করলে দেখা যাবে, তিনি কালো, লাল বা সাদা নয়—সবুজের মতো ভিন্ন শেডের পোশাকে একেবারে আলাদা রূপে নজর কাড়ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শানায়া কাপুরের সবুজ রঙের এক ডজন অসাধারণ লুক।ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট।

ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।হারপার্স বাজার ইন্ডিয়ার ডিজিটাল কভার ফটোশুটে গাঢ় পান্না-সবুজ স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন শানায়াস্যাটিনের ব্যাক লেস সবুজ গাউনে মোহ ছড়াচ্ছেন সুন্দরীশানায়া পরেছেন অলিভ গ্রিন স্ট্র্যাপলেস স্ক্রাঞ্চি টপ আর মিনি স্কার্ট।লুকের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছেন ওয়েট হেয়ার স্টাইল আর পরেছেন হলুদ হিল।জলপাই-সবুজ কো-অর্ড সেটে ধরা দিয়েছেন কাপুরকন্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন