advertisement

এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন

এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন
বেলিংহাম থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় জেরার্দ মার্তিন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে বড় ধাক্কা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে কাল স্বাগতিকদের ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন রাফিনিয়া। দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং দিয়েছে গোল।বার্সেলোনাহোয়ান গার্সিয়া — ৭/১০দুই গোলের কোনোটির জন্যই তাঁকে সরাসরি দায়ী করা যায় না।

তিনটি সেভ করেছেন, যার মধ্যে আরদা গুলেরের নিচু শট ঠেকানো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে এগিয়ে আসার আগেই বক্সের বাইরে বেরিয়ে বল ক্লিয়ার করেন।জাভি এসপার্ত — ৬/১০প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। এর আগে অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন। নিজের সামর্থ্য দেখানোর খুব বেশি সুযোগ পাননি।পাও কুবারসি — ৬/১০বল পায়ে স্বাভাবিক আত্মবিশ্বাস দেখিয়েছেন।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে ভালোভাবে থামালেও শেষ দিকে রিয়ালের জয়সূচক গোলের আক্রমণে কামাভিঙ্গার কাছে পরাস্ত হন।জেরার্দ মার্তিন — ৬/১০প্রথম গোলের ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি আজ টিভিতে যা দেখবেন (২৬ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৬ অক্টোবর ২০২৬)
advertisement

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উত্তেজনার মধ্যে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এক নারী। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ওই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আটক নারীর নাম সাথী আক্তার।

তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি বিউটি পারলারের মালিক।গতকাল বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বকাপ ও জলমাঠ

বিশ্বকাপ ও জলমাঠ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বকাপের খেলা শুরু হলো, নদীতে লেগেছে হল্কা তারচলো পাঠ করি অচেনা অভূত ছবিগুলো সেই জলখাতারমাছেরাও দ্যাখে মানুষের খেলা, পেলাম প্রথম এবারই টেরপুঁটি আর চেলা, দুই দলে ভাগ, পতাকা তুলেছে ফেভারিটের!এখান–সেখানে শুধুই পতাকা, এ ছবি আদপে পুরো নদীরভাগ হওয়া নদী: নেই চকমকি সেই সুবিমল পুরোনো ধী-রপুঁটিরা করছে ভাটিতে হল্লা, চেলারা করেছে উজানে ভিড়প্রিয় তারকার ছবি ধরে কেউ বলে, ‘হৃদয়ের পূজা নে বীর!’ফুটবল!

ফুটবল!চেলা আর পুঁটি, ক্ষীণ দেহে ওরা সারা দিন ধরে যা খানা খায়সবটুকু যেন ব্যয় হয়ে যায় ডিসকো, সালসা, ঝাকানাকায়যেদিকে যাচ্ছে চেলাদের দল, বিপরীত দিকে পুঁটিরা যায়শান্ত নদীতে যেন বা যুদ্ধ চলছে অদেখা দুটি রাজায়!‘আমরা জিতব’— এই কথা বলে চেলাদের দল নাচে ধিনাকপুঁটিরা বলছে, ‘আগে জিতে নিই, তোমাদের যদি না ছেঁদি নাক!’দুই দলই তার পক্ষ-মাছকে টানছে, যেন সে মিছিলে যায়চেলাদের বাগে পেয়ে পুঁটি দল বাড়ি দেয় মিছেমিছি লেজায়জলমাঠে কেন হিংসার ছবি, খেয়োখেয়ি আর হুটোপুটিরশোনা যায় আজ চেলারাও নাকি কানকো ছিঁড়েছে দুটো পুঁটির!বিশ্বকাপের এই সিজনেদুই পক্ষের কারবার দেখে হাসে খিলখিল ইলিশ ও রুইবলে, ‘চেলা-পুঁটি, চিরকাল তোরা ছিলি দুর্বল, ছিলি সরুইএতকাল ধরে শুধু নেচেছিস, অর্জন আছে কিছু নিজের?থাকলে কেন রে কানা দলবাজি, অতি লাফালাফি, খিচুনি জের!আমরা হলাম মত্স্য প্রজাতি, নদী আমাদের খোলা ভিলেজহিংসা কেন রে?

সব মাছ মিলে শান্তিতে চল দোলাবি লেজ।’নীরবতা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন