advertisement

সম্পাদকের শুভবিবাহ

সম্পাদকের শুভবিবাহ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যাঁরা লেখালেখি নিয়ে কাজকর্ম করেন, তাঁদের অনেক সমস্যা!ধরেন কোনো কথাপ্রসঙ্গে আপনি একটা গালি দিয়ে একটা লাইন লিখলেন। তাঁরা সেইটার রিঅ্যাকশন দেওয়ার আগে বলবে, ‘পদাশ্রিত নির্দেশক সব সময় শব্দের সাথে বসে, আর এখানে চন্দ্রবিন্দু হবে না, কমার পরে স্পেস‌ও নাই। আবার আপনি ইনভার্টেড কমাও দিছেন!’শব্দ আর লেখার ভুলের যন্ত্রণায় জীবনে বাক্‌স্বাধীনতা পড়ে হুমকির মুখে।

মন খুলে লেখাও যায় না—‘ঘোড়ার আন্ডা এত চিন্তা ক‌ইরা কী কথা ক‌ওন যায়? ধুর!’: এই বাক্যে ‘কী’ না, হবে ‘কি’! আর ঘোড়ার ডিম বলবেন, আন্ডাতে জগাখিচুড়ি হচ্ছে।: পারবো না এত বানান থেকে করতে। চ্যাটজিপিটি ও হাসে। কয়—তুই আজকাল কি অনেক ভুল করছিস?: *পারব না, *চ্যাটজিপিটিও। এত টাইপো! ছি ছি...হায় মাবুদ! কিন্তু লাভ নাই। বানান ভুল হবেই। আরে ভাই, বানান তো আর ফেরেশতা না যে ভুল হবে না।

তা ছাড়া বিজ্ঞানী ডোনাল্ড বসু ট্রাম্প বলেছেন, ভুল হচ্ছে একটা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ব্যাপার!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিল সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিল Breaking Good Breaking Good ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে সেটাই ছিল আমার জীবনের সুন্দর সিদ্ধান্ত... সেটাই ছিল আমার জীবনের সুন্দর সিদ্ধান্ত... আমি ভুল করিনি আমি ভুল করিনি
advertisement

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। গতকাল রোববার রাতে যশোরের মনিরামপুর উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের পাশে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক নারী ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আবদুর রহমান। তাঁদের বাড়ি মনিরামপুরের হানুয়ার গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ফারুক হোসেন (৪০)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।হানুয়ার গ্রামের প্রাণিচিকিৎসক বিল্লাহ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর শহরে গিয়েছিলেন ফারুক হোসেন। সেখানে ছেলেকে চিকিৎসক দেখিয়ে তাঁরা রাজগঞ্জ-পুলেরহাট সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।

মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন মৌসুমী।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে এগোনোর সময় পেছন থেকে মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
রফিকুল বারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।এর আগে গত শুক্রবার রফিকুল বারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন মাসে বড় দাতাদের মধ্যে শুধু জাপানের ঋণ প্রতিশ্রুতি

তিন মাসে বড় দাতাদের মধ্যে শুধু জাপানের ঋণ প্রতিশ্রুতি
ডলার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), চীন, রাশিয়া ও ভারতের মতো উন্নয়ন–সহযোগীরা কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বড় উন্নয়ন–সহযোগীদের মধ্যে শুধু জাপান ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এই সময়ে জাপানের প্রতিশ্রুতি ৩৫ লাখ ডলার।

অবশ্য বড় উন্নয়ন–সহযোগীরা তাদের আগের প্রতিশ্রুত ঋণ ছাড় করেছে।আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-সেপ্টেম্বর (প্রথম প্রান্তিক) মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আগামী ৫ বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হওয়ার কথা আছে।চলতি অর্থবছরে বিদেশি ঋণ ছাড়ে এগিয়ে আছে বিশ্বব্যাংক ও এডিবি।

অর্থবছরের তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন