ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
যশোরের মনিরামপুরে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক নারী ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আবদুর রহমান। তাঁদের বাড়ি মনিরামপুরের হানুয়ার গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ফারুক হোসেন (৪০)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।হানুয়ার গ্রামের প্রাণিচিকিৎসক বিল্লাহ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর শহরে গিয়েছিলেন ফারুক হোসেন। সেখানে ছেলেকে চিকিৎসক দেখিয়ে তাঁরা রাজগঞ্জ-পুলেরহাট সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।
মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন মৌসুমী।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে এগোনোর সময় পেছন থেকে মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সূত্র: প্রথম আলো
‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।এর আগে গত শুক্রবার রফিকুল বারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
সূত্র: প্রথম আলো
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), চীন, রাশিয়া ও ভারতের মতো উন্নয়ন–সহযোগীরা কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বড় উন্নয়ন–সহযোগীদের মধ্যে শুধু জাপান ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এই সময়ে জাপানের প্রতিশ্রুতি ৩৫ লাখ ডলার।
অবশ্য বড় উন্নয়ন–সহযোগীরা তাদের আগের প্রতিশ্রুত ঋণ ছাড় করেছে।আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-সেপ্টেম্বর (প্রথম প্রান্তিক) মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আগামী ৫ বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হওয়ার কথা আছে।চলতি অর্থবছরে বিদেশি ঋণ ছাড়ে এগিয়ে আছে বিশ্বব্যাংক ও এডিবি।
অর্থবছরের তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন