advertisement

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন
রাজধানীর একটি হোটেলে চলছে ডি থ্রির নিলাম
ফটো কার্ড প্রিন্ট

আবহটা ঠিক বিপিএলের নিলাম বা প্লেয়ার্স ড্রাফটের মতো জমজমাট নয়। তবে আগ্রহের জায়গাটা ঠিকই আছে। কোন দল কোন খেলোয়াড়কে কত পয়েন্টে নিচ্ছে, কার চাহিদা বেশি উঠছে, কারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে দল হিসেবে, কারাইবা জাতীয় দলের খেলোয়াড় বেশি টেনে ফেলছে!ঢাকার একটি তারকা হোটেলে চলছে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক থ্রি বা ডি–থ্রির খেলোয়াড় নিলাম।

পাঁচটি শ্রেণির ২৭৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে টুর্নামেন্টের ছয় দল বেছে নিচ্ছে তাদের খেলোয়াড়। এখন পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামকে কিনে নিয়েছে সিটিজেন ব্যাংক। জাতীয় দলের আরেক পেসার তাসকিনকে ওয়ালটন গ্রুপ কিনেছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। আর জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকায় নিয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত প্রথম ধাপের নিলাম শেষ হয়েছে।

বিরতি দিয়ে নিলাম চলবে বিকাল ৪টা পর্যন্ত।নিলাম চলছে চলুক, এর মধ্যে আরেকবার জেনে নেওয়া যাক তিন সংস্করণ মিলিয়ে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডি–থ্রি’র বিস্তারিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের ‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স ‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি
advertisement

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মেজাজ হারিয়ে ভরা সভায় ‘কুমন্তব্য’ করে বিপাকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাপ তুলে অসম্মান করায়’ দেশজুড়ে বিজেপি প্রতিবাদ ও বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে গমগমে রাজনৈতিক আবহে খাড়গের এই মন্তব্য এক অন্য মাত্রা জুড়েছে।ঘটনাস্থল বিহারের রাজধানী পাটনা।

গতকাল রোববার সেখানে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কংগ্রেসের এক সভায় কংগ্রেস সভাপতি দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কী কী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, কীভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, প্রতিষ্ঠান দুর্বল করছেন, তা জানিয়ে তিনি বলেন, এসআইআরে যারা কারচুপি করেছে কংগ্রেস তাদের জেলে পাঠাবে।

মোদিকেও জেলে পাঠানো হবে।খাড়গের কথার মাঝেই সভা থেকে এক তরুণকে বলতে শোনা যায়, ‘মোদি নেহি যায়েগা’ (মোদি ক্ষমতাচ্যুত হবেন না)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ,
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের
ডেমরার ম্যাপ

ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো-ডেমরা সড়কে ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়ার (এক্সপ্যানশন জয়েন্ট) জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে। এ কাজ চলবে পরদিন বুধবার রাত পর্যন্ত। এ সময় সেতু ও এর আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

এ কারণে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো বিজ্ঞপ্তিতে সেতু মেরামতের সময়ে সম্ভাব্য যানজট ও ভোগান্তি এড়াতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল
আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ কিডনি, হৃদরোগ ও ক্যানসার হাসপাতালের একটি খুলনায় নির্মাণাধীন। ১৭ তলা বিশিষ্ট এই হাসপাতালের সিংহভাগ কাজ শেষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ

হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য খুলনায় নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। কথা ছিল হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হবে ২০২৩ সালের জুনে। এরপর তিন দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

এখন বলা হচ্ছে, ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পেছনে দোতলা বেজমেন্টসহ ১৭ তলা ভবনের নির্মাণকাজ চলছে। খুলনার গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধানে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।

খুলনা মেডিকেল প্রাঙ্গণে নির্মিত হলেও এটি হবে স্বতন্ত্র হাসপাতাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বহুতল ভবনের নতুন হাসপাতালটি চালু হলে খুলনা অঞ্চলের ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন