advertisement

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্রাম্পের পাম বিচে ট্রাম্পের মার-আ-লাগো ক্লাবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করমর্দন করছেন। ২৯ ডিসেম্বর ২০২৫
ফটো কার্ড প্রিন্ট

গাজায় জাতিনিধন, ধ্বংসযজ্ঞ, লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি ও দুর্নীতির অভিযোগে বেনিয়ামিন নেতানিহুর বিচারপ্রক্রিয়ার মধ্যে আজ মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির প্রধান দুই নির্বাচনী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আজকের ভোটের ফলাফল দেশটির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে।

তবে ইসরায়েলের নেতৃত্ব বদলালেই ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি ফিরবে, এমন কোনো নিশ্চয়তা নেই।ইসরায়েলে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। দেশটির আইন অনুযায়ী, ইসরায়েলের ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তাঁরা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হয়।

নেসেটে ঢুকতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।যুদ্ধবাজ নেতানিয়াহু তাঁর দল লিকুদকে নিয়ে ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’ সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’ ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভি... পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
advertisement

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার
ছবি: ফ্রিপিক

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য গ্র্যাজুয়েট ফেলোশিপ আবেদন আহ্বান করেছে। এ ফেলোশিপে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার ডলার অনুদান পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় যানবাহন এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণারত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত।ফেলোশিপের সুযোগ-সুবিধা—এ ফেলোশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অর্থ ব্যবস্থাপনা করা হবে। শিক্ষার্থীদের ভাতা, টিউশন ফি ও বাধ্যতামূলক ফি পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে।

ফেলোশিপের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও বেতনস্কেল ১. পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট): ১ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন (গ্রেড-১০, বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)।৪. লাইটিং অফিসার: ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস): ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।৬. ইঞ্জিনচালক (১ম শ্রেণি): ৫ জন (গ্রেড-১২, বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা)।৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১: ৩ জন (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।৮. ইঞ্জিন চালক (২য় শ্রেণি): ৬ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।৯. ল্যান্ড সার্ভেয়ার: ২ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।১০. ওয়ার্ড কিপার: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫
কেক লোক সি মন্দির। রঙিন ছাদ, নিখুঁত কারুকাজ আর চীনা স্থাপত্যের নিজস্ব আভিজাত্যে গড়ে ওঠা অপূর্ব উপাসনালয়। ছবি: লেখক

মালাক্কা থেকে পেনাংয়ে যাওয়ার ডোমেস্টিক ফ্লাইট নেই। হয় কুয়ালালামপুর ফিরে ফ্লাইট ধরে যেতে হবে, নয়তো বাস কিংবা ট্যাক্সি। আমরা ট্যাক্সি নিয়েই বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকারে গাড়ি এগিয়ে চলল উত্তরের দিকে। পেনাংয়ে যাওয়ার পথটা বেশ দীর্ঘ। প্রায় পাঁচ শ কিলোমিটার। আমাদের সারথি (ট্যাক্সিচালক) সিম্বে দা জানালেন, বিরতি ও যানজটের ওপর নির্ভর করে ছয় ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে।

রাতের যাত্রায় বাইরের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। জানালার ওপারে অন্ধকার, এদিকে সারা দিন ঘোরাঘুরির ক্লান্তি। কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে এল, বুঝতেই পারিনি। সকালে পেনাংয়ে পৌঁছে কোপিতিয়ামে কায়া টোস্ট, আধা সেদ্ধ ডিম আর কফি দিয়ে নাশতা সেরে নিলাম।মন্দিরের ভেতরে সারি সারি বুদ্ধের মুখ। ছবি: লেখক এবার আমাদের গন্তব্য কেক লোক সি মন্দির। সকালবেলায় মন্দির দেখতে যাওয়ার মধ্যে আলাদা একটা স্বস্তি ছিল।

দিনের ব্যস্ততা তখনো শুরু হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন