বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। এর প্রভাবে পশ্চিমবঙ্গে সতর্কতা জারি, দিঘাসহ কয়েকটি সমুদ্রসৈকতে স্নানে নিষেধাজ্ঞা।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। এর প্রভাবে পশ্চিমবঙ্গে সতর্কতা জারি, দিঘাসহ কয়েকটি সমুদ্রসৈকতে স্নানে নিষেধাজ্ঞা।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে উপজেলার ২৮টি স্থানে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা।
প্রথম ধাপে ২৬ অক্টোবর নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীর চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চারটি পাঠাগার স্থাপন ও উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এসব পাঠাগারের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম।
রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।রাউজান বন্ধুসভার একটি ভালো কাজ।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, বিসিসিইউএল হাসপাতালের চেয়ারম্যান শাসন রক্ষিত, সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. রাসেল ফরিদ, কসমিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাবেক ব্যাংকার মহিউদ্দিন মুকুট, প্রবাসী সংগঠক নাসিম উদ্দিন আকাশ, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান, মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, চিকিৎসক দিদারুল আলম, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও টিবলু কান্তি দে, পাইওনিয়ার হাসপাতালের ব্যবস্থাপক মুহাম্মদ ওসমান, জেলা গাউসিয়া কমিটির যুগ্...
সূত্র: প্রথম আলো
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত, মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল।
প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।‘সিআইডি’র দৃশ্য। এক্স থেকে অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ।
বাইরে থেকে তাঁকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন