‘আসসালামু আলাইকুম, পার্বত্য চট্টগ্রাম যদি বাঁচাতে চান, তাহলে অতি দ্রুত এদের আইনের আওতায় আনা হোক। কারণ, এরা ইউপিডিএফ নামের একটা গোষ্ঠী। বাংলাদেশের কোনো সেনাবাহিনী, প্রশাসনকে পার্বত্য জেলার মধ্যে ঢুকতে দিচ্ছে না, একের পর এক ফায়ার করতেছে। অতএব ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকার পর্যন্ত একটু পৌঁছে দিন।’এমন বক্তব্যসহ ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওর ওপরের অংশে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিও ধারণ করতে দেখা যায়। এরপর সারি করে রাখা অস্ত্রের দৃশ্য দেখানো হয়। নিচের অংশে এক তরুণকে বক্তব্যটি দিতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৪৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। এতে ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, ১৪ হাজারের বেশিবার শেয়ার হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে ‘Rongjali Narzary’ নামের একটি ফেসবুক প্রোফাইলে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিওটির সঙ্গে হুবহু একই ভিডিও পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন
জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন