রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর–সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমির হোসেনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমির হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।
তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন বলেন, আজ রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। হাজিরা শেষে বেলা একটার দিকে হাসমত আলীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাঁদের ব্যাটারিচালিত রিকশার গতি রোধ করে। এ সময় ইজিবাইক থেকে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়।
এর মধ্যে একটি গুলি তাঁর পেট ঘেঁষে ডান হাতে লাগে।
সূত্র: প্রথম আলো

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন
জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন