advertisement

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা
ফটো কার্ড প্রিন্ট

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’। টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা। সবচেয়ে বেশি ১০ হাজার টাকা খরচ করতে হবে করপোরেট বক্সের টিকিট কিনতে। তবে এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে আজ বাফুফে ভবনে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, এসি বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।

একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ
advertisement

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার করা হয় কম্বোডিয়ায়। পরে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফল ঘোষণা হতে যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দেখাচ্ছে তাঁর মাকে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছুপরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন