advertisement

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
সিডনি বিশ্ববিদ্যালয় চত্বরে উপাচার্য অধ্যাপক মার্ক স্কটের সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
ফটো কার্ড প্রিন্ট

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবার অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। চলতি মাস থেকেই তিনি দেশটির প্রাচীনতম এই বিদ্যাপীঠে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেসিন্ডা আরডার্ন চিকিৎসা ও স্বাস্থ্য অনুষদের অধীন জনস্বাস্থ্য স্কুলে কাজ করবেন। তিনি বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেবেন, বিশেষ কর্মশালা পরিচালনা করবেন এবং শিক্ষার্থী ও গবেষকদের দিকনির্দেশনা দেবেন।

সহমর্মী নেতৃত্ব, সামাজিক ঐক্য, নাগরিক আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা হবে তাঁর কাজের মূল ক্ষেত্র। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নীতি গবেষণাগার ও উপাচার্যের দপ্তরের বিভিন্ন উদ্যোগেও তিনি সরাসরি যুক্ত থাকবেন।সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক মার্ক স্কট আরডার্নকে স্বাগত জানান। তিনি বলেন, জনজীবনে আরডার্নের সাহস ও মানবিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই প্রশংসিত।

তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সমৃদ্ধ করবে।নতুন দায়িত্ব নিয়ে জেসিন্ডা আরডার্ন বলেন, রাজনীতি ছাড়ার পর থেকেই তিনি নেতৃত্ব এবং বৈশ্বিক সংকট মোকাবিলার উপায় নিয়ে কাজ করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে লাউ সেই কদু যে লাউ সেই কদু ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরি...
advertisement

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)।আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিত্রনায়ক মান্না ২০০৮ সালে মারা যান। তাঁর ব্যবহৃত এই গাড়ি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামালপুরে ভুল চিকিৎসার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জামালপুরে ভুল চিকিৎসার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জামালপুরে ভুল চিকিৎসার অভিযোগ এনে বেসরকারি এম এ রশিদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’
‘দ্য অরেঞ্জ’ বা ‘পথের বন্ধু’ সিনেমার শুটিংয়ে পরিচালক স্বপন আহমেদের (বাম থেকে দ্বিতীয়) সঙ্গে অভিনয়শিল্পীরা

ফ্রান্সের ২৫টি শহরে বাস্তব লোকেশনে চলছে শুটিং। মঙ্গলবার দুপুরে পরিচালক স্বপন আহমেদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখনো নতুন শুটিং লোকেশনের দিকে ছুটছিল তাঁদের গাড়ি। আগের দিন বাংলাদেশ সময় মধ্যরাতে শুটিংয়ের ফাঁকে কয়েক মিনিট কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, রাত ১০টা পর্যন্ত শুটিং চলবে। পরদিন ভোরেই আবার শিল্পীদের কলটাইম। ফলে ফোনে তাঁদের পাওয়া কঠিন হয়ে পড়ে। পরে জানা গেল, সবাই একসঙ্গে রওনা হয়েছেন দূরের লোকেশনে।

দীর্ঘ সেই যাত্রার ফাঁকেই ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা হলো।সেট নেই, আছে লোকেশনবাংলাদেশ-ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দ্য অরেঞ্জ’, বাংলা নাম ‘পথের বন্ধু’। স্বপন আহমেদের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, ফাইজুল ইয়ামীন ও স্বর্ণালি চৈতী। ফ্রান্সের শুটিংয়ের জন্য আলাদা কোনো সেট তৈরি করছেন না স্বপন।

নদীর পাড়ের বেঞ্চ, রাস্তার পাশ, ছোট শহরের পথ কিংবা চলন্ত গাড়ি—যেখানে গল্পের প্রয়োজন, সেখানেই ক্যামেরা বসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন