শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই সরাসরি হুইলচেয়ার সেবা নিতে পারবেন।
দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তাঁরা হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন।
কোনো দর্শনার্থী একা এলে তাঁকে পুরো জাদুঘর ঘুরে দেখানো এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বাধাহীন ও নির্বিঘ্ন থাকে, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এই সেবা নিয়ে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা।
সূত্র: প্রথম আলো

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত...
মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’
বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন