advertisement

ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
জেরুজালেমে নেতানিয়াহুর দল লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে (এক্সিট পোল) গভীর রাতে বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও, সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়িয়েছে।

দেশটির দুটি প্রধান গণমাধ্যমের সংশোধিত জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—উভয় শিবিরই এখন সমান ৫১টি করে আসন পেয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।দুই জোটেই ৫১–৫১ আসন, লিকুদের বড় লাফ ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’ এবং টেলিভিশন ‘চ্যানেল ১৩’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী শিবির এবং আইজেনকোটের বিরোধী শিবির—উভয় পক্ষই এখন ৫১টি করে আসন পাচ্ছে।

তবে অপর প্রধান গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এখনও আইজেনকোটের জোটকে ৫২–৫০ আসনে সামান্য এগিয়ে রেখেছে।লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬জরিপের এই আপডেটে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট যে লাউ সেই কদু যে লাউ সেই কদু
advertisement

লিবিয়ায় বন্দিদশা শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

লিবিয়ায় বন্দিদশা শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

লিবিয়ায় সাগর থেকে আটকের পর বন্দিদশায় থাকা ৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। একই ফ্লাইটে লিবিয়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়তি ব্যয় মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বাড়ানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি

শুভ সকাল। আজ ২৮ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতাসংবিধান সংশোধন নিয়ে কাজ করছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটিনির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে এই সরকার গঠনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়ায় এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

বিস্তারিত পড়ুন... পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে কী হলো, জানালেন স্বজন ও স্থানীয়রাপিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনের সময় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেনকিছুক্ষণ পর নিজেকে সামলে হেনা বলেন, তাঁদের হুমকি দিয়ে বলা হয়েছিল, মানিক পশারীর মরদেহ পুড়িয়ে ফেলা হবে, মরদেহ আটকে রাখা হবে এবং পরিবারের সদস্যদের বাড়িতে আসতে দেওয়া হবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন