advertisement

আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর

আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর
লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে, ২৮ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।

আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দলগতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া হিসাবে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
advertisement

৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান

৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে 
সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান
সাইবার হামলার ঝুঁকি এড়াতে নিজেদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা

পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে পড়েছে। এসব ওয়েবসাইটের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইট রয়েছে। নতুন এই ত্রুটি নিয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির সূত্র বলছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ও অ্যাপে পিএইচপির পুরোনো সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্ক করার পরও সাইটগুলোতে সংস্করণ হালনাগাদ করা হয়নি।

এমন পরিস্থিতিতে দেশের ডিজিটাল সেবার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতেপিএইচপি হলো ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’–এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ‘প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ’, যা ব্যাক-এন্ড বা নেপথ্যে থেকে কাজ করে।

বিবিসির এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের বরাত দিয়ে সম্প্রতি বলা হয়, বিশ্বজুড়ে যত ওয়েবসাইট আছে, তার ৭০ শতাংশ পরিচালনা করা হয় পিএইচপি দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না

খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না
সম্পাদকীয়

সারা দেশে সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, নীতিমালায় সুস্পষ্টভাবে যোগ্যতা ও ব্যবসায়িক অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করা থাকলেও তা লঙ্ঘন করে রাজনৈতিক পরিচয় ও দলীয় সুপারিশকেই তালিকা তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলীয় লোক ও অনভিজ্ঞরা ডিলারশিপ পাওয়ায় ভবিষ্যতে সার নিয়ে সংকট আরও তীব্র আকার নিতে পারে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানে যদি সার নিয়ে নতুন সংকট তৈরি হয়, তাহলে আমাদের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।এ পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে সুপারিশ করেছে, সেটা অত্যন্ত যৌক্তিক। প্রথম আলোর খবর জানাচ্ছে, সোমবারের বৈঠকে সংসদ সদস্যদের কেউ কেউ ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করেন।

যেসব জায়গায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেখানে আপাতত সারের ডিলারশিপ স্থগিত রাখার কথাও আলোচিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট
জেরুজালেমে নেতানিয়াহুর দল লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে গভীর রাতে নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া যায়। তবে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট অল্প ব্যবধানে এগিয়ে যায়। নেতানিয়াহুর জোট ৫২ আসনে এগিয়ে আছে। বিরোধী জোট ৪৯ আসনে এগিয়ে আছে। আরব লিস্ট এগিয়ে আছে ১৯ আসনে। এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন