ভারতের পদুচেরি উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ধীরে ধীরে এগোচ্ছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আঘাত হানার পর এর গতি আরও কমতে শুরু করেছে। আর এর প্রভাবে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, তা না–ও হতে পারে।
রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই আজ বুধবার ভোর থেকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের আগেই দ্রুতগতিতে এগোচ্ছে।
ফলে গতকাল দিবাগত রাত দুইটা থেকে আজ ভোর চারটার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে।
সূত্র: প্রথম আলো

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
‘মোটু’, ‘অপয়া’, ‘দুর্ভাগা’ থেকে ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ১৩টি ট্রেন
লোঅফিশিয়াল আরবের ফটোশুটে নিজের গয়নায় আভিজাত্য ছড়ালেন প্রীতি জিনতা
জীবনের স্মৃতি, জীবনের ইতিহাস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন