advertisement

করসেট ব্লাউজের স্টাইলিংয়ে শাড়ি-স্কার্টে আবেদন ছড়ালেন কৌশানী

করসেট ব্লাউজের স্টাইলিংয়ে শাড়ি-স্কার্টে আবেদন ছড়ালেন কৌশানী
ফটো কার্ড প্রিন্ট

করসেট ব্লাউজ এখন ফ্যাশনে ইন। শাড়ি কিংবা স্কার্ট—দুই ধরনের পোশাকের সঙ্গেই করসেট ব্লাউজকে ভিন্নভাবে স্টাইলিং করে এই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া তাঁর দুটি লুকে ফুটে উঠেছে করসেটের দুই রকম উপস্থাপন। রইল বিস্তারিত...করসেট -স্কার্টের জুটিএই লুকে কৌশানী ধরা দিয়েছেন ফিউশন লুকে।

তাঁর পরনে নেভিব্লু স্ট্র্যাপলেস করসেট টপ, যার পুরোটাজুড়ে রয়েছে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ শোভা পাচ্ছে । লতাপাতার নকশার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে লাল ফুলের মোটিফ। টপের নিচের কিনারা থেকে ঝুলে আছে রঙিন পুঁতি ও সিকুইনের ঝালর। এর সঙ্গে রয়েছে একই রঙের ড্রেপ করা স্যাটিন স্কার্ট জুটি হয়েছে । করসেট-স্কার্টের জুটি সত্যিই নজরকাড়া।

এই সুন্দর আউটফিটের সঙ্গে সুন্দরী পায়ে পরতে বেছে নিয়েছেন সিলভার গ্লিটারের পয়েন্টেড হিল।এই লুকেও গয়না সাজের অন্যতম আকর্ষণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের
advertisement

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার আইডিএলসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

এতে মুনাফার এই চিত্র বেরিয়ে এসেছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে। বিনিয়োগ থেকে আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় বেড়েছে ৪৭ কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা
গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক

মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘মানুষ মানুষের জন্য এবং অন্যান্য’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২২ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠচক্রে বইটির বিভিন্ন বিষয় ও ভাবনা নিয়ে বন্ধুরা আলোচনা করেন।

আলোচনায় মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উঠে আসে।সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ ও ‘এসো মিলি জলধারায় ২.০’ কর্মসূচিতে গাজীপুরের বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ চাই। পাশাপাশি আমরা এমন মানবিক উদ্যোগ নিতে চাই, যার সুফল দীর্ঘদিন মানুষের কাজে আসবে।

সমাজের মানুষের কল্যাণে অর্থবহ ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।প্রচার সম্পাদক টুটুল শিকদার বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্ধুদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন