মহাবিশ্বের শক্তিশালী ও বিধ্বংসী সব বিস্ফোরণ পর্যবেক্ষণে ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরি’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাথমিকভাবে দুই বছরের অভিযানের জন্য এটি চালু করা হলেও মহাকাশযানটি প্রায় ২২ বছর ধরে একটানা চালু আছে।
টেলিস্কোপটির কক্ষপথ নিম্নমুখী হওয়ায় বায়ুমণ্ডলের ঘর্ষণে অভিযান বন্ধ হয়ে গেলেও এর সংগ্রহে থাকা তথ্যের বিশাল ভান্ডার আগামী কয়েক দশক ধরে নতুন বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।প্রায় ২২ বছর পর নিল গেহরেলস সুইফট অবজারভেটরির ঐতিহাসিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০০৪ সালের নভেম্বরে টেলিস্কোপটি উৎক্ষেপণ করা হয়।
প্রাথমিকভাবে দুই বছরের অভিযানের পরিকল্পনা করা হলেও মহাকাশযানটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় সফলভাবে কাজ করেছে।
সূত্র: প্রথম আলো

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে
আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা
অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব
যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন
বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন